দৈনিক পূর্বাচল ডেস্ক
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউড পারায় নেমে এসেছে শোকের ছায়া।
অভিনেতার এই মৃত্যু এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। তবে কঠিন সময় পার করছেন রাহুলের সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।অবশেষে রাহুলের মৃত্যুতে মুখ খুলেছেন তিনি।
রোববার (২৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টেপ্রিয়াঙ্কা লিখেছেন, এটি আমাদের জন্য গভীর শোক ও অসীম বেদনার সময়।
এই কঠিন মুহূর্তে আমরা আন্তরিকভাবে সবার কাছে কিছুটা সময় ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছি।
তিনি লিখিছেন, আমাদের পরিবারে একটি শিশু আছে, একজন মা আছেন, আরও রয়েছে প্রিয়জনেরা। আমরা সবাই মিলে এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছি।
গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেছেন, আমরা গণমাধ্যমের বন্ধু ও সহকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয় । ৪৩ বছর বয়সী এই অভিনেতার পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। তালসারিতে সমুদ্রে নামেন তিনি। হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকেন রাহুল।
তলিয়ে যেতে দেখে শুটিং টেকনিশিয়ানরা উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


