বিয়ে নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।’

এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =