তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক শামীম; নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, সকাল ০৮:১০ মিনিট

তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে মো. হাবিবুর রহমান সভাপতি ও এস এম শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত ২১ সদস্যের কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।

 রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান (৩৫ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম (৩৮ ভোট) নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীকে ৩ ভোট পান এবং মো. বাবুল ইসলাম কোনো ভোট পাননি। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি অন্য পদের প্রার্থীরা একক প্রতিদ্বন্দ্বী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত এই কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন। নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে কার্যকরী সভাপতি মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. বাহার চৌধুরী দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদসহ নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম একরামুল হক আসাদসহ ক্লাবের সাধারণ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

তেজগাঁও প্রেস ক্লাব,প্রেস ক্লাব নির্বাচন, দৈনিক পূর্বাচল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   6   =