চুয়াডাঙ্গার ভারত সীমান্তের হেলাতলা থেকে ২১২ লিটার ডিজেল বহনকারী রিক্সাভ্যানসহ আটক

চুয়াডাঙ্গার ভারত সীমান্তের হেলাতলা থেকে ২১২ লিটার ডিজেল বহনকারী রিক্সাভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে

জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তের হেলাতলা থেকে ২১২ লিটার ডিজেল বহনকারী রিক্সাভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় রিক্সাভ্যান ও উদ্ধার করা ডিজেল জব্দ করা হয়েছে।
ডিজেল পাচার কাজে সহযোগী আটক রিক্সাভ্যান চালক ইস্রাফিল হোসেন (৪৯) দামুড়হুদা উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের ফরজন আলীর ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,জ্বালানি তেল চোরাচালান ও পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এদিন সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিজিবি। বিজিবি সদস্যরা ওই চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় নায়েক ইব্রাহিমের নেতৃত্বে একটি টহল দল সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করতে থাকে। আনুমানিক রাত ৮টার
দিকে একটি রিক্সাভ্যান চেকপোস্ট অতিক্রম করার সময় সেটাকে থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটিতে বহনকরা একটি ড্রামে ২১২ লিটার ডিজেলের সন্ধান মেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যান চালক ইস্্রাফিল হোসেনের কাছ থেকে জানা যায়, জব্দকরা ডিজেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক ও সতর্ক পদক্ষেপের ফলে এই পাচার প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়। উদ্ধারকরা ডিজেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   4   =