চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

রাজধানীর তেজগাঁওয়ে দুই কিশোরকে মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

আহত কিশোররা জুম্মন (১৬) ও তৌফিক (১৫)। রাত ৯টায় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত তৌফিক জানিয়েছে, জুম্মন ও তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। সন্ধ্যার পর নরসিংদী রেলস্টেশন থেকে তারা কাজের উদ্দেশ্যে একটি ট্রেনের ছাদে উঠে বসে। ট্রেনটি তেজগাঁও এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী ছুরির মুখে তাদের জিম্মি করে মারধর করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ৭০০ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় বলে জানায় তৌফিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম বলেন, আহত দুই কিশোর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   7   =