ক্রেতাদের প্রতি তেল ক্রয়ের আহ্বান ইরাকের

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরাকের সরকারি তেল বাজার সোমো তার ক্রেতাদের কাছে ২৪ ঘন্টার মধ্যে অপরিশোধিত তেলের ক্রয়াদেশ আহ্বান করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের জন্য হরমুজ প্রনালিতে যেকোন পরিমাণ তেল রপ্তানিতে ছাড় দিয়েছে ইরান। সোমোর বরাতে রয়টার্স জানায়, অপরিশোধিত তেল রপ্তানিতে ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখতে তারা আগ্রহী দেশসমূহ থেকে ২৪ ঘন্টার ভেতর চাহিদা মোতাবেক ক্রয়াদেশ প্রত্যাশা করছে।

জাহাজ সংখ্যা, প্রয়োজনীয় তেলের পরিমাণ সহ আনুসাঙ্গিক বিষয়াদির পূর্ণাঙ্গ শর্তাবলী জানতে চেয়েছে সোমো, যেন তারা সময়মতো তেল উত্তোলন করতে সক্ষম হয়। তারা এটা নিশ্চিত করছে, তাদের সব উত্তোলন কেন্দ্র এমনকি বসরা তেল কেন্দ্রও (বিওটি) পুরোপুরি চালু রয়েছে। সোমো সম্পূর্ণ প্রস্তুত যেকোন পরিমাণ তেল উত্তোলন করতে। তেল রপ্তানি পুনরায় শুরু হলে ইরাক তেল উত্তোলন করতে সক্ষম হবে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে ইরাকের প্রতিদিন প্রায় ৮ লাখ ব্যারেল তেল উত্তোলন বন্ধ হয়ে যায়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   7   =