অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। বর্তমানে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী ইসমাইল হোসেন।

আদালতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণার জন্য বিচারক আজ দিন ধার্য করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফয়সালকে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ফয়সাল এই অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পরের দিন, ৮ নভেম্বর, আদাবর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ অভিযোগপত্র জমা দেন উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান।

অভিযোগ অনুযায়ী, ফয়সাল ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং মাদক কেনাবেচার মূল হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন, জমি দখলসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   7   =