অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দ্রুতই ফিরছেন দেশে

নিজস্ব প্রতিবেদক, ডেইলি পূর্বাচল

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানুন ডেইলি পূর্বাচলে।

ঢাকা: চিকিৎসার পর আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি মালয়েশিয়ায় বিশ্রামে রয়েছেন এবং শিগগিরই তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

রোববার (২১ জুন) সরকারের দায়িত্বশীল সূত্র ও দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে সরকারের একজন পদস্থ কর্মকর্তা তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, “দেশবাসীর দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। যারা তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।”

পোস্টে আরও আশা প্রকাশ করা হয় যে, ইনশাআল্লাহ দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মির্জা আব্বাস আবারও জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশের কল্যাণে নিজের দায়িত্ব পালন করবেন।

একই বিষয়ে বিএনপির দলীয় সূত্রও নিশ্চিত করেছে, উন্নত চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের।

যেভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি:

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রাথমিক চিকিৎসা শেষে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপি ও পুনর্বাসন (Rehabilitation) চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানা গেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   2   =