৫০ কিমি সাইকেল চালিয়ে এইচএসসি, বিসিএসে প্রথম: কে এই সাবেক এডিসি গোলাম সাকলায়েন শিথিল?

অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল ঢাকা | ১৯ জুন, ২০২৬

৩০তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হওয়া এবং পিপিএম পদক পাওয়া সাবেক এডিসি গোলাম সাকলায়েন শিথিলের পরিচয় ও তার ক্যারিয়ারের পতনের নেপথ্য কাহিনী। জানুন বিস্তারিত দৈনিক পূর্বাচলে

পরিশ্রম, কত সাধনা আর মেধার অনন্য নজির গড়েছিলেন তিনি। ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ক্লাস করে এইচএসসি শেষ করা এক লড়াকু তরুণ থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশ পুলিশের অন্যতম তুখোড় ও মেধাবী কর্মকর্তা। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে এসে এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সবকিছু। তিনি আর কেউ নন—বিসিএস পুলিশ ক্যাডারের আলোচিত সাবেক এডিসি গোলাম সাকলায়েন শিথিল।

চিত্রনায়িকা পরীমণির সাথে স্ক্যান্ডাল এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি চাকরি হারিয়েছেন এই চৌকস কর্মকর্তা। এরপরই সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র নতুন করে আলোচনায় এসেছে তার অতীত জীবনের সংগ্রাম ও অবিশ্বাস্য সাফল্যের গল্প।

সাকলায়েন শিথিলের সফলতার খতিয়ান:

১. বিসিএসে শীর্ষস্থান: ৩০তম বিসিএস (BCS) পরীক্ষায় পুলিশ ক্যাডারে দেশসেরা (প্রথম) হয়েছিলেন গোলাম সাকলায়েন শিথিল। ২. বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড: বাংলাদেশ পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণেও নিজের মেধার স্বাক্ষর রাখেন তিনি। অর্জন করেন সেরা ক্যাডেটের মর্যাদা ও ‘বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড’। ৩. অ্যাকাডেমিক এক্সিলেন্স: প্রশিক্ষণে অনন্য পারফরম্যান্সের জন্য পান ‘বেস্ট অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। ৪. মাস্টার্স অব পুলিশ সায়েন্সে প্রথম: পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘মাস্টার্স অব পুলিশ সায়েন্স’ কোর্সে অংশ নিয়ে সেখানেও প্রথম স্থান অধিকার করেন। ৫. রাষ্ট্রপতি পদক লাভ: সততা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (PPM)।

সাজানো ক্যারিয়ার ও সুখের সংসার ভাঙলো যেভাবে:

সহকর্মীদের মতে, চাকরি থাকলে হয়তো একদিন বাংলাদেশ পুলিশের আইজিপি (IGP) হওয়ার মতো যোগ্যতা ও মেধা ছিল এই কর্মকর্তার। শুধু পেশাগত জীবনই নয়, ব্যক্তিগত জীবনেও সাকলায়েনের ছিল একটি সুখের সংসার। তার স্ত্রীও প্রশাসন ক্যাডারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের ঘরে রয়েছে একটি সন্তান।

কিন্তু চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক এবং ডিবি কার্যালয়ে সরকারি গাড়ি ও ফ্ল্যাট ব্যবহারের বিষয়টি জানাজানি হওয়ার পর সাকলায়েনের ব্যক্তিগত ও পেশাগত জীবন—উভয় ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে। একদিকে যেমন ভেঙে যায় তার সংসার, অন্যদিকে হারাতে হয় সাধনার সরকারি চাকরিও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, সাকলায়েনের এই পতন এক চরম শিক্ষা। ব্যবসায়ী নাসিরের জেল খাটানো, রাজের সংসার ভাঙা থেকে শুরু করে এডিসি সাকলায়েনের চাকরি ও সংসার হারানো—সবকিছুর কেন্দ্রবিন্দুতে ঘুরেফিরে এসেছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির নাম। আর এ কারণেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

 সাবেক এডিসি সাকলায়েন, পরীমণি,  Daily Purbachal News

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =