মিনু রহমান – আজ তার মৃত্যুবার্ষিকী

নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হিসেবে শক্ত অবস্হান তৈরী করেছিলেন # মিনু রহমান – আজ তার মৃত্যুবার্ষিকী
১৯৫০ সালে যশোর জেলার শহর তলীর শেখহাটী গ্রামে জন্ম গ্রহন।
পড়াশুনা করেন কেন্দ্রীয় কারাগর এর পাশেই # এন এম খান প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন – এবং ছোট বেলা থেকে মঞ্চ নাটকে অভিনয় করতেন।
মাত্র ১৮ বছর বয়সে ১৯৬৮ সালে সৈয়দ শফিকুর রহমান কে # বিয়ে করেন এবং স্বামীকে নিয়ে ঢাকা শহরে পাড়ি জমান – ঢাকায় গিয়ে উঠেন প্রথমে বাসাবো এবং পরে কমলাপুর এলাকায় বাসা ভাড়া করে নেন।
তারপর বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে থাকেন # তারপর ১৯৭০সালে বিখ্যাত পরিচালক ই আর খান এর হাত ধরে – তারই পরিচালনার ” দাসী ” ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালে।
তারপর তিনি প্রায় ৫৫০ টির মতো ছবিতে অভিনয় করেন # তিনি প্রথমে কয়েকটি ছবিতে নায়িকা হবার পর – চরিত্রাভিনেত্রী হিসেবে মা ভাবী বোন চরিত্রে অভিনয় করতে থাকেন। কিন্তু কোন এক অভিমানে ১৯৯০ সালে চলচ্চিত্র থেকে দুরে চলে যান। তখনও তার প্রচন্ড জনপ্রিয়তা ছিলো।
তিনি চলে যান তার গ্রামের বাড়ী যশোরে।
তার এক ছেলে লিটন এবং দুই মেয়ে হেলেনা ও স্বেতা # তিনি তার বড় মেয়ে হেলেনার বাসায় থাকতেন – তিনি ২০০৭ সালের ১৪ ই এপ্রিল গ্রামের বাড়ীতেই মারা যান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   4   =