জীবননগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জীবননগর প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ০৪ নং ওয়ার্ড দৌলতগঞ্জ সেবা সমিতির আয়োজনে মাদকমুক্ত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) বিকেল ৪টায় দৌলতগঞ্জ সেবা সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গঞ্জের মোড়ে মাদকবিরোধী সমাবেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জীবননগর পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান কবির, ০৪ ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমরান হোসেন পলাশ,দৌলতগঞ্জ সেবা সমিতির সভাপতি মুন্সী মোঃ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ অঞ্জন, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, তুহিন আহমেদ আবুল কালাম আজাদ বিটু, আবুল হাশেম, জসিম মিয়া, কালু মিয়া, আলমগীর হোসেন, শ্রী বসুদেব, মানিক মিয়া,সবদুল সহ প্রমুখ।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। তারা জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ড সহ সম্পন্ন চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই আন্দোলনকে বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   5   =