নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এ ছাড়াও সভায় অংশ নেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জেলা পুলিশের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, ডিআইও-১ (ডিএসবি) মো. আবু হেনা মিলন ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


