মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ পিরেজপুরের মঠবাড়িয়ার ১নং তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েত (৬৫) আজ বৃহস্পতিবার দুপুরে ২টার সময়ে নিজ পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে আছার খেয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত হারুন পঞ্চায়েত তুষখালী পঞ্চায়েত বাড়ির মৃত সামসের আলী পঞ্চায়েতের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। স্থানীয়রা জানান, দুপুরে নিজ পুকুরে গোছল করতে গিয়ে ঘাটে আছার খেয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজা খুঁজি করে পুকুরে পানির নিজ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


