জাতীয় ডেস্ক | ডেইলি পূর্বাচল
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রকল্পের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, কারিগরি সব প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত ছাড়পত্র মিললে চলতি নভেম্বর মাসেই এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
পূর্ণ সক্ষমতায় উৎপাদন কবে?
সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানান, শুরুতে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলেও প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় (১,২০০ মেগাওয়াট) নিরবচ্ছিন্ন উৎপাদন ও সরবরাহ শুরু করতে আরও অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। নিরাপত্তার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি:
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বড় কোনো কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা সৃষ্টি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমানে সঞ্চালন লাইন ও সাব-স্টেশনগুলোর শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।