sara desh

জামালপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাতপরিচয় অসুস্থ তরুণের মৃত্যু| দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর:

জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় অসুস্থ তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বিস্তারিত জানতে পড়ুন দৈনিক পূর্বাচল-এ।

জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় তরুণ তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। দীর্ঘ প্রায় পাঁচ-ছয় মাস ধরে ওই তরুণ স্টেশন ও এর আশপাশের এলাকায় বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ও পথচারীরা। পরে খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণ দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। প্রতিদিন স্টেশন চত্বর ও আশপাশের লোকজনের কাছে হাত পেতে বা ভিক্ষা করে খাবার জোগাড় করতেন তিনি। মৃত্যুর পরও তাঁর নাম-পরিচয় বা কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত যুবকের সঙ্গে থাকা একটি ব্যক্তিগত ব্যাগে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্রের সন্ধান মিলেছে। এসব কাগজপত্রের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে ওই তরুণের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তকরণ ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment