আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ দাবি করেন। লারিজানির সঙ্গে একই হামলায় ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মঙ্গলবার এক বিবৃতিতে কাৎজ বলেন, ইসরাইলের রাতভর হামলায় আলি লারিজানি নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। তবে বার্তা সংস্থা মেহের ও তাসনিমের বরাতে বিবিসি জানিয়েছে, লারিজানির বিষয়ে শিঘ্রই বিবৃতি প্রকাশ করবে তেহরান।

ইসরাইলি বাহিনী সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে। এর মধ্যেই তেহরানে লারিজানিকে নিশানা করে হামলা চালানোর কথা বলেছে ইসরাইলের সামরিক বাহিনী। তাদের দাবি, এই হামলাতেই লারিজানি নিহত হয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment