অন্যান্য

টিকিট কাটার নাম করে ঢামেকে যুবকের লাশ ফেলে উধাও!Daily Purbachal

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৩৫) এক যুবকের মরদেহ ফেলে পালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় দুই ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেসময় ট্রলিম্যান মো. পারভেজ মোশারফের কাছে যুবকটিকে দিয়ে তারা টিকিট কাটার কথা বলে পালিয়ে যান। পরবর্তীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টার দিকে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, মৃত যুবককে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment