নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিরোধের তথ্য উঠে এলেও, এর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে করা চাঁদাবাজির ঢালাও অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এই রাজনীতিক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সোহেল তাজ।
ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর চার দিন পার হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে, ঘটনাটি সেখানে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটেছে। তবে ঘটনার নেপথ্যের কারণ যাই হোক না কেন, এই ধরনের ন্যক্কারজনক ঘটনার তিনি আগের মতোই তীব্র নিন্দা জানান এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি করেন।
পোস্টে তিনি আরও বলেন, ‘আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন, তা প্রত্যাহার করে নেওয়া।’


