অন্যান্য

দক্ষিণ বাড্ডায় সংঘর্ষ: গুলিতে পথচারী ও ছুরিকাঘাতে ছাত্র আহত | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দৈনিক পূর্বাচল

রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে আলামিন (২৫) নামের এক বিদেশফেরত পথচারী আহত হয়েছেন। একই ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল এলাকায় এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

আহত আলামিনের বন্ধু রাসেল জানান, আলাতুন্নেসা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় দুই পক্ষের মারামারি চলছিল। এ সময় হঠাৎ ছোড়া একটি গুলি আলামিনের ডান পায়ে হাঁটুর নিচে লাগে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সেলিম হোসেন জানান, বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আহত আলামিনের বাসা দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পেছনে এবং তার বাবার নাম বাবুল ওরফে সেলিম।

এদিকে একই সংঘর্ষের ঘটনায় আব্দুল্লাহ নামের এক কিশোর স্কুলছাত্রও ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment