বিনোদন

না ফেরার দেশে ব্যান্ড সংগীতশিল্পী শেখ সাহেদ, সংগীতাঙ্গনে শোকের ছায়া | ডেইলি পূর্বাচল

বিনোদন ডেস্ক, ডেইলি পূর্বাচল:

দেশের ব্যান্ড সংগীত অঙ্গনের পরিচিত মুখ শেখ সাহেদ আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গুণী এই শিল্পীর আকস্মিক প্রয়াণে দেশের সংগীতাঙ্গন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নানা ধরনের জটিল শারীরিক সমস্যা নিয়ে গত ২৪ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি স্ট্রোক, হেপাটাইটিস সি এবং লিভারের গুরুতর জটিলতায় ভুগছিলেন। এরই মধ্যে সবশেষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। টানা কয়েক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার সকালে তিনি হার মানেন।
শেখ সাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন দেশের সংগীতশিল্পী, ব্যান্ড সদস্য এবং তার অসংখ্য ভক্ত-অনুরাগী। সহকর্মীরা তার সংগীত জীবনের নানা স্মৃতিচারণ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment