রাজনীতি

আগামী সপ্তাহেই পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক: সাইবার অপরাধ দমনে আগামী সপ্তাহের মধ্যেই জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে শাখা বিশিষ্ট একটি পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত দৈনিক পূর্বাচলে।

সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আগামী সপ্তাহের মধ্যেই একটি পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। তার জন্য পুলিশ সদরদফতরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট যদি ক্রিয়েটেড থাকে, নাহলে আমরা ক্রিয়েট করব।”

জেলা ও থানা পর্যন্ত বিস্তৃত হবে সাইবার ইউনিট

নতুন এই ইউনিটের কার্যক্রম ও কাঠামোগত রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, দেশের সমস্ত মেট্রোপলিটন এলাকা, বিভাগ এবং জেলা পর্যায়ে এই সাইবার ইউনিটের শাখা থাকবে।

তিনি আরও জানান, অপরাধ শনাক্তকরণ ও তদন্তের সুবিধার্থে থানা ও জেলা পর্যায়ের সাইবার সিকিউরিটি ইউনিটগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এছাড়া বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় সব প্রযুক্তিগত সহায়তা পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে নিশ্চিত করা হবে। বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রোধে এই উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সক্ষম করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment