ঢাকা:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দেশে ফিরেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ফ্যাক্টচেক বা তথ্য যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ডিসেম্বর মাসের। সে সময় একটি সাংগঠনিক সফরে হবিগঞ্জে গেলে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে বরণ করে নিয়েছিলেন।
কী ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে?
সম্প্রতি ফেসবুকে ‘Engr. Borhan Uddin Bhuiyan’ নামের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, “বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান রাত ১০ টায় হবিগঞ্জ এলে, তাকে বরণ করে নেয় হবিগঞ্জ ছাত্রলীগ।” পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সাম্প্রতিক ঘটনা মনে করে বিভ্রান্ত হচ্ছেন।

যাচাইয়ে যা পাওয়া গেল
ভিডিওটির মূল উৎস ও সময়কাল যাচাই করে দেখা গেছে, এটি বর্তমান সময়ের কোনো দৃশ্য নয়। ২০২৩ সালের ডিসেম্বরে শেখ ইনান হবিগঞ্জ সফরকালে রাতে সেখানে পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁকে ফুল ও স্লোগানে বরণ করে নেন। সেই পুরোনো ভিডিওটিই এখন নতুন করে প্রচার করে তাঁর দেশে ফেরার ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।