ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদ দাতা : ইংরেজি নববর্ষ ২০২৫ সালের প্রথম দিনে নতুনকুঁড়ি একাডেমি’র বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ১ জানুয়ারী ২০২৫ বুধবার সকালে চাঁদপুর জেলার মতলব পৌরসভার ঢাকিরগাঁও “নতুনকুঁড়ি একাডেমি’র” বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চাঁদপুরের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্নেল (অবঃ) বাবর মোহাম্মদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন নতুনকুঁড়ি একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এ এম ইদ্রিস খান, একাডেমির প্রধান শিক্ষক তাসমিয়া আফরোজ নিশি, সহকারী শিক্ষক আলপনা আক্তার শেফালী, শিমু আক্তার, নাসরিন আক্তার, পূর্ণতাসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী শ্যূভানুধায়ী।
- ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১.


