রাজনীতি

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল কাল

দৈনিক পূর্বাচল:

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয় ও মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারপার্সনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্তরের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের সংশ্লিষ্ট স্থানের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment