রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ যুবকের কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত হাসমত কাজীর ছেলে কবীর কাজী (১ বছর), হাওলিপাড়া এলাকার কবির ভূঁইয়ার ছেলে সবুজ ভূঁইয়া (১৫ দিন) এবং একই এলাকার সিদ্দিক ভূঁইয়ার ছেলে রোহান ভূঁইয়া (১৫ দিন)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ নিজ এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে কবীর কাজীকে এক বছর এবং সবুজ ও রোহানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালতের রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদক নির্মূলে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   10   =