রাজনীতি

বাবাকে জীবিত ফিরতে দেয়নি হাসিনা সরকার; এবার হাসিনাকে জীবিত ফিরিয়ে বিচারের দাবি ইশরাকের

রাজনৈতিক প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:
২০১৭ সালে নতুন পাসপোর্টের আবেদন করেও জীবিত দেশে ফিরতে পারেননি প্রয়াত সাদেক হোসেন খোকা। এবার শেখ হাসিনাকে জীবিত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানালেন ইশরাক হোসেন।

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পাসপোর্টের আবেদন করেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাধায় জীবিত অবস্থায় দেশে ফিরতে পারেননি অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকা। এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবিত অবস্থায় দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন খোকার ছেলে ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 
শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তীব্র ক্ষোভ ও দাবি তুলে ধরেন। 
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকা ওনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার ওনাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’ [
পোস্টের পরবর্তী অংশে তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’ 
সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই সংবাদের পরপরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয় এবং সাদেক হোসেন খোকার পাসপোর্ট নবায়ন না করার বিষয়টি সামনে এনে প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। 
উল্লেখ্য, ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ২০১৭ সালে সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। সে সময় নিউইয়র্কস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়নের আবেদন করা হলেও তৎকালীন সরকার তা আটকে দেয়। ফলে দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও ২০১৯ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রেই মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে বিশেষ ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে তার মরদেহ দেশে আনা হয়। 

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment