অন্যান্য

২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শককে জনস্বার্থে অবসর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত এই ৪৯ জন কর্মকর্তা চাকরিকাল ২৫ বছর পূর্ণ করায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আদেশে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment