সালমান শাহ’র মাকে হুমকির অভিযোগ শিবা শানুর বিরুদ্ধে

সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় ভিলেন ডন বা নায়িকা শাবনূরের মতো তারকাদের নাম আলোচনায় এলেও এবার দৃশ্যপটে হাজির হয়েছেন খল অভিনেতা শিবা শানু। সালমান শাহ’র মা নীলা চৌধুরীর সাম্প্রতিক এক বিস্ফোরক দাবি বিনোদন অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

নীলা চৌধুরীর অভিযোগ, শিবা শানু তাকে সরাসরি ফোন করে হুমকি দিয়েছেন এবং এই মামলা নিয়ে আর কোনো ঘাঁটাঘাঁটি বা ‘নাচানাচি’ না করার জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, ‘শিবা শানু এটাও তো হারামজাদা। এটাও তো ওই গ্রুপেরই। আমাকে ফোন দিয়েছে, থ্রেড করেছে। আমাকে বলে যে, ছেলের মামলা নিয়ে এত নাচানাচি করতেছেন কেন? আপনার ছেলে তো আত্মহত্যা করছে। এইগুলো ক্লোজ করেন। এই হারামজাদাকে আমি জিজ্ঞাসাবাদে আনবো। আমিও তাকে বলছি, তুই কে? তাইলে তোরেও জিজ্ঞাসাবাদ করা হবে, তুই বলিস কেমনে কেমনে আত্মহত্যা করছে। তুমি কেমনে জানলে আত্মহত্যা করছে? তোমাকে কোর্টে বলতে হবে এটা।’

নীলা চৌধুরীও তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শিবা শানুকে তিনি ছাড়বেন না এবং তাকে অবশ্যই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে যে, তিনি কীভাবে নিশ্চিত হলেন এটি আত্মহত্যা ছিল। ঘটনার এই মোড় শিবা শানুর ভূমিকাকে গভীর সন্দেহের আবরণে ঢেকে দিয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে শিবা শানু বলেন, ‘এই পুরো বিষয়টি ভিত্তিহীন। সালমান শাহর মায়ের সাথে আমার জীবনে কখনো দেখাও হয়নি, ফোনেও কোনো কথা হয়নি। আপনারা এ বিষয়টি একটু খতিয়ে দেখুন আমার নাম করে অন্য কেউ এমন কাজ করছেন কি না।’

তিনি উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুর পরেই তিনি চলচ্চিত্রে পা রাখেন। ফলে সালমানের সাথে তার কাজের কোনো সুযোগই ছিল না। এ ছাড়াও শিবা শানু বলেন, ‘আপনারা সালমান শাহ’র মায়ের সঙ্গে কথা বলেন, তাকে যে নাম্বার দিয়ে কল করা হয়েছে সেই নাম্বার নিয়ে দেখেন আমার কি না? কল করা সেই নাম্বার নিয়ে যাচাই করুন নাম্বারটির মালিক কে? তাহলেই আসল সত্য বের হয়ে আসবে।’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   10   =