মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার দিবাগত গভীর রাতে তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিএনপি মিডিয়া সেল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   6   =