গতকাল ১৯ মে, ২০২৬
ঢাকা মহানগর উত্তর এর ৪৩নং ওয়ার্ডের খিলক্ষেত থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ আটক করা হয় এবং পরবর্তীতে তা ধ্বংস করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্পট ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেন।
এ সময় স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

