জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার-৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক কারবারি ও সেবনকারী কে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত এলাকায়, লক্ষ্মীপুর ও উথলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দীন জুড়োন(৫০),পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহ(২৮),একই গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে উজির আলী(৫৮) ও সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত ফরজান এর ছেলে সোহরাব হোসেন(৫৩)।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান সেখ বলেন, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকের সাথে জড়িত থাকা ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মুল করতে জীবননগর উপজেলায় এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   4   =