‘রামায়ণ’ নিয়ে মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অভিনেতা প্রকাশ রাজ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন বিজেপি’র এক নেতা।
জানা গেছে, বিজেপি নেতা বানু প্রকাশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রকাশ রাজের বিরুদ্ধে ‘মানহানিকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য’ করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি ‘রামায়ণ’কে বিকৃতভাবে উপস্থাপন ও হিন্দু ধর্মের বিশ্বাসকে অসম্মান করার অভিযোগও আনা হয়েছে।


