বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার, ডেইলি পূর্বাচল:

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ম্যালেরিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   7   =