নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের মাছের ঘেরে পরে মারা গেছেন। সোমবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঈদের প্রথম দিন রবিবার সকালে দুই শিশুটি তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার তারা বাড়ির বাইরে খেলতে যায়, পরে কিছুক্ষণ তাদের খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগিতায় দুপুর আড়াইটার দিকে মাছের ঘেরের পানিতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যেখানে ঈদের আনন্দ ছিল, সেখানে এখন দুঃখ ও আহাজারি কেবলই বিরাজ কর

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   4   =