ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা

ঢাকা-১৭ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক ডোর টু ডোর নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী উপদেষ্টা আব্দুস সালাম। আরো উপস্থিত ছিলেন সহসভাপতি গোলাম ফারুক, সহসভাপতি ব্যারিস্টার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জিয়া মঞ্চ ও ভাইস চেয়ারম্যান এম জহির আলী-কেন্দ্রীয় নির্বাহী কমিটি জিয়া পরিষদ।

ধানের শীষের প্রচারণা কালে নেতারা বলেন, তাদের দল ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তার ভিত্তি নিশ্চিতে কৃষি, মৎস ও প্রাণিসম্পদের উন্নয়ন করা, কৃষক কার্ড সেবা, কৃষি গবেষণাগার, কৃষি বীমা ব্যবস্থা করা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সর্বজনীন মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা, মানবিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্হা চালু করা, নারী, শিশু ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন করা, তথ্য প্রযুক্তির উন্নয়ন করা, আবাসন ও পরিকল্পিত নগরায়নের ব্যবস্থা করার জন্য বিএনপি কাজ করবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   8   =