আসছে ‘বনলতা সেন’

দীর্ঘ অপেক্ষা শেষ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তী চরিত্র বনলতা সেন আসছেন চলচ্চিত্রের পর্দায়। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ এবার কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে।

সিনেমার পোস্টার প্রকাশ করে ঈদ ঘিরে প্রচারণা শুরু করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ক্রমান্বয়ে ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ করে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, এই সিনেমাটি নিয়ে আমার দীর্ঘ সময়ের অপেক্ষা রয়েছে, সিনেমার পেছনে ১০ বছর সময় ব্যয় করেছি। ২০১৩ সালে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছি, তারপর বিভিন্ন সময়ে ১৪ টি ড্রাফট করে জীবনানন্দ দাশ নিয়ে গবেষণা করেছি। ২০২৪ সালে সিনেমা নির্মাণ করি, এখন মুক্তির প্রক্রিয়ায় আছে।

জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে।

নাটক ও বিজ্ঞাপনচিত্র দিয়ে হাত পাকানো উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘উনপঞ্চাশ বাতাস’।সিনেমাটি ২০২০ সালের শেষ দিকে মুক্তি পায়। ২০২১-২২ সালের সরকারি অনুদানের এই সিনেমা গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিপত্র পেয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   7   =