আশুলিয়ায় শ্রমিকদের ঘাম ঝাড়ানো টাকায় চলে শ্রমিকনেতাদের মদ আর নারী ভোগ!

আশুলিয়ায় শ্রমিকদের ঘাম ঝরানো উপার্জনের টাকায় চলছে একশ্রেণির অসাধু শ্রমিকনেতার বিলাসী জীবন—এমন অভিযোগ দিন দিন আরও জোরালো হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব নেতা শ্রমিকদের নানা ইস্যুতে উস্কানি দিয়ে মালিকপক্ষকে চাপে ফেলেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতিকে জটিল করে তোলেন।

পরবর্তীতে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ের আশ্বাস দিয়ে মালিকপক্ষের সঙ্গে গোপন সমঝোতায় যান তারা। এই সমঝোতার ফলে কিছু অল্প পরিমাণ অর্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হলেও, মূল অর্থের বড় অংশই আত্মসাৎ করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি অনেক ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে মামলা বা আইনি জটিলতার ভয় দেখিয়ে তাদের নীরব থাকতে বাধ্য করা হয়।

ফলে প্রকৃত পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ শ্রমিকরা, আর একশ্রেণির নেতা সেই অর্থ দিয়ে মদ, নারীসহ নানা ভোগ-বিলাসে মেতে উঠছেন—যা নৈতিক ও সামাজিকভাবে চরম প্রশ্নবিদ্ধ।

এই ধরনের কর্মকাণ্ডের ফলে শুধু শ্রমিকরাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিকপক্ষ, দেশের অর্থনীতি এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা। সংশ্লিষ্টদের মতে, দ্রুত সময়ের মধ্যে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও অবনতি

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   8   =