স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশগমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

আবেদনে বলা হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আব্দুস সালাম ব্যাপারী, তাঁর স্ত্রী মাহবুবুন্নেছা ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে জানা যায়। তাঁরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সম্পত্তি অর্জন করেছেন বলে জানা যায়। এ ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশগমন রোধ করা দরকার।

৮ মার্চ আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। এদিনই সিআইডি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, তারা আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   2   =