শ্যামনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা সাংবাদিক অলিউল্লাহর পরিবার

সাতক্ষীরার শ্যামনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা সাংবাদিক অলিউল্লাহ মোল্যার পরিবার।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী প্রয়াত সাংবাদিক অলিউল্লাহ মোল্যার বাড়িতে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান ঈদ উপহার সামগী গুলো নিজে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার গ্রহন করেন অলিউল্লাহ মোল্যার স্ত্রী ছালিমা খাতুন ও তার পুত্র কন্যা।

বিগত আ’লীগ সরকারের সময় ২০১৬ সালের ১৭ জুলাই ঢাকাগামী পরিবহন থেকে নামিয়ে নিয়ে কিছু বিপদগামী পুলিশ সদস্য তার বাড়ির পাশে নিয়ে মাথায় গুলি করে অলিউল্লাহ ম্যোলাকে হত্যা করে। অলিউল্লাহ মোল্যা খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনিবার্ণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি ছিলেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক নেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, সাবেক ইশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান সাদেক, জেলা বিএনপির সদস্য আশেক-ই এলাহী, উপজেলা কৃষকদলের আহবায়ক নুরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, যুগ্ন-আহবায়র নাজমুল হক প্রমূখ। প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ উপহার পেয়ে অলিউল্লাহর পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   3   =