শোক নিয়েই শুটিংয়ে প্রিয়াঙ্কা

প্রয়াত অভিনেতা রাহুলকে হারানোর শোক নিয়ে শুটিংয়ে ফিরেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। গতকাল থেকে তিনি যোগ দেন শমীক রায় চৌধুরীর সিরিজ ‘তারকাটা’র শুটিংয়ে। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে থাকছেন বিক্রম। জানা গেছে, সিরিজটির কয়েকদিনের শুটিং বাকি আছে। সিরিজের শুটিং শুরু নিয়ে পরিচালক বিশেষ কিছু বলতে চাননি। প্রিয়াঙ্কা ছাড়াও এ দিনের শুটিংয়ে যোগ দিয়েছেন- দেবেশ রায় চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। এরা প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

অভিনেতা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তার বাড়িতে সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রযোজক-অভিনেতা বিক্রম। রাহুলের শেষকৃত্যের পর কলকাতার পাশাপাশি তালসারিতে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা। কারণ তালসারিতেই ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র আউটডোর শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের। সেসবের পাশাপাশি নিজেকে সামলানোর জন্যও সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা। বেশ কয়েক দিনের টানাপড়েনের পর বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেন, রাহুলের এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। পরিস্থিতি সামলে শোককে সঙ্গী করেই অবশেষে কাজে ফিরলেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   9   =