রূপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ, প্রধান অতিথি জেলা প্রশাসক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রী ও পথচারীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রূপগঞ্জে ছাত্র-ছাত্রী, পথচারী, পরিবহন যাত্রী ও সমাজকর্মীদের মাঝে ফলদ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। আজ ১৯শে জুন (শুক্রবার) উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই চারা বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, এবং রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহসিন মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, শিক্ষক রফিকুল ইসলাম, মুহাম্মদ আল-আমীন মিয়া ও হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে প্রত্যেককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধনা রাণী সরকার, আরিফা সুলতানা, হাজেরা আক্তার, মোহাম্মদ খলিল উল্লাহ, মাসুদ রানা, রমজান হোসেন, হাসিনা আক্তার, মাগফেরাত খাতুন ময়না, শাহজালাল গাজী, রাসেল মিয়া, রেজওয়ানা সিকদার সাথী, মনিরা সুলতানা, শাকিল খাঁন, আব্দুল্লাহ, আলী আকবর সরকার, শফিকুল ইসলাম, নুরনবী, স্বপন কুমার রাজবংশী ও তমা সাহাসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, বৃক্ষরোপণ কর্মসূচি, , দৈনিক পূর্বাচল,

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   4   =