রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার বাড়িতে হামলা, মা-ছেলে গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই বিএনপি নেতাসহ তার মা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

ওই বিএনপি নেতার নাম মোহাম্মদ ওসমান। তিনি সরফভাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, সন্ধ্যার পরপরই চারজনের একটি সশস্ত্র দল মোহাম্মদ ওসমানের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মোহাম্মদ ওসমান গুলিবিদ্ধ হন। তার মায়ের পায়ে গুলি লাগে এবং বাবাও কপালে আঘাতপ্রাপ্ত হন। মোহাম্মদ ওসমান চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   4   =