রক্তাক্ত ৬ জুলাই: জয়নুল আবেদীন ফারুকের ওপর হামলার ১৫ বছর, হারুন ও বিপ্লবকে দেশে ফিরিয়ে বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের ওপর পুলিশের বর্বরোচিত হামলার ১৫ বছর। অভিযুক্ত ডিবি হারুন ও বিপ্লব কুমারকে দেশে ফিরিয়ে এনে নিরপেক্ষ বিচারের দাবি। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

আজ রক্তাক্ত ৬ জুলাই। ২০১১ সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালীর সেনবাগের গণমানুষের নেতা জয়নুল আবেদীন ফারুকের ওপর সংসদ ভবনের সামনে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের নির্মম ও বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। দেড় দশক পেরিয়ে গেলেও সেই নিষ্ঠুর নির্যাতনের স্মৃতি আজও গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর বেদনার জন্ম দেয়।

তৎকালীন বিরোধী দলের একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই আক্রমণ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠরোধ করার এক নিকৃষ্টতম উদাহরণ। সেই সময়ে সংঘটিত এই বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সাধারণ জনগণ।

ভুক্তভোগী ও রাজনৈতিক মহলের অভিযোগের মূল তির তৎকালীন পুলিশ কর্মকর্তা ডিবি হারুন (হারুন-অর-রশিদ) এবং বিপ্লব কুমার সরকারের দিকে। বিগত সরকারের আমলে এই কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে বিরোধী মত দমনে যে নৃশংস ভূমিকা পালন করেছিলেন, তার সূচনা হয়েছিল এই ৬ জুলাইয়ের হামলার মাধ্যমেই।

গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ জোর দাবি জানিয়েছেন, বর্তমানে পলাতক অভিযুক্ত ওসি হারুন ও বিপ্লব কুমার সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটির মাধ্যমে এই নির্মম হামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে যেন কোনো প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের প্রতিনিধির ওপর এভাবে হাত তোলার সাহস না পায়, তা নিশ্চিত করতে এই বিচার সময়ের দাবি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   10   =