পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন

পুরান ঢাকার বংশাল এলাকায় কেপি ঘোষ স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাত পৌনে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ফোন পেয়ে প্রাথমিকভাবে দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়েছে। আগুনের সঙ্গে প্রচুর ধোয়ার সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কেপি ঘোষ স্ট্রিটের গলি খুবই সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঢুকতে পারছে না। তাই কর্মীরা ভবনের ২০ থেকে ২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ভবনের নিচে বেশ কয়েকটি দোকান থাকায় অগ্নিকাণ্ডের তীব্রতা বাড়ছে বলে জানা গেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   3   =