পবিত্র রমজান উপলক্ষে স্কুলে ছুটি আগামীকাল থেকে

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সেখানেই এই ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয় দুটি এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস শেষে এই ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   5   =