নারী সাংবাদিককে লাঞ্ছনা ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা: চলচ্চিত্র ফাইটার ব্রুসলি ও জুম্মনের গ্রেফতার দাবি

অপরাধ প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬

ঢাকা: রাজধানীতে এক নারী সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনকালে নিপীড়ন, হয়রানি এবং পরবর্তীতে তাকে উদ্ধার করতে আসা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে চলচ্চিত্র ফাইটার নাজমুল হক ব্রুসলি ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ২৭ জুন (শনিবার) ঘটা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ।

অভিযোগ উঠেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই নাজমুল হক ব্রুসলি। তিনি ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখা হোয়াটসঅ্যাপ গ্রুপ “আলো আসবেই”-এরও একজন সদস্য ছিলেন। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের রূপ বদলে বিএনপি সাজার অপচেষ্টা চালাচ্ছেন বলেও জানা গেছে।

যেভাবে ঘটে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) এক নারী সাংবাদিককে উদ্দেশ্য করে আকস্মিক নিপীড়ন ও মানসিক হয়রানি শুরু করেন ব্রুসলি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সংবাদকর্মী ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে এগিয়ে আসেন। তখন ফাইটার ব্রুসলির নেতৃত্বে জুম্মন নামের আরেক ফাইটারসহ বেশ কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে উপস্থিত সাংবাদিকদের ওপর অতর্কিত ও হিংস্র হামলা চালায়।

সাংবাদিকদের হুঁশিয়ারি:

“ফ্যাসিবাদের দোসরদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এদের দুঃসাহস আরও বেড়ে যাবে।”

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম

গণমাধ্যমকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা অনতিবিলম্বে হামলাকারী নাজমুল হক ব্রুসলি, জুম্মনসহ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রশাসন যদি অনতিবিলম্বে এই হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ না নেয়, তবে সাংবাদিক সমাজ নিজেদের পেশাগত সুরক্ষা ও বিচারের দাবিতে রাজপথে বৃহত্তর কর্মসূচি নিয়ে নামতে বাধ্য হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   8   =