নাড়ির টানে ছুটছে মানুষ

ঈদুল ফিতর উদ্‌যাপন ঘিরে ঢাকা ছাড়ছে মানুষজন। আজ থেকে শুরু হয়েছে সাতদিনের সরকারি ছুটি। ছুটি শুরু হলেও রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। কারণ অনেকে ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকা ছেড়েছেন। নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। বাসস্ট্যান্ডে নেই উপচে পড়া ভিড়। টিকিটের জন্য কাড়াকাড়ি নেই। ট্রেনের শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় ট্রেনের টিকিটের জন্যও ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। ঈদের ছুটি শুরু হয়ে গেলেও দুপুরের পরে বাস-ট্রেনের যে পরিমাণ ভিড় থাকার কথা তারও দেখা মেলেনি। তবে সন্ধ্যার পর বাস টার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল মানুষের ভিড়। সোমবার সরজমিন কমলাপুর রেলস্টেশন ও সায়েদাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এসব চিত্র দেখা গে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   7   =