জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালো সরকার

দেশে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ।

এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে মঙ্গলবার (৩১ মার্চ) নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়।

ফলে আগের দরেই এপ্রিল মাসেও জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন বিক্রি হবে। জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মার্চ মাসের মতোই ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হবে।

জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   5   =