জীবননগরে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের মতবিনিময়

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় জীবননগর ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়জনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জীবননগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক ইউনুচ আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আব্দুল আলীম, মিনাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব একলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর শ্রমিক দলের সদস্যসচিব আবু সাঈদ, উপজেলা শ্রমিকদলের সদস্য আব্দুল হাকিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিন মোকছেদুর রহমান রিমন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের প্রতিহত করতে জীবননগর উপজেলা বিএনপি ও সমস্ত অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে এই স্বার্থান্বেষী মহলকে উৎখাত করতে হবে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   9   =