চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণ অভিযোগে বৃদ্ধ আটক

জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিঅ্যান্ডবিপাড়ার খোরশেদ আলম নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে স্থানীয়রা আটক করে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। আটক অভিযুক্ত খোরশেদ আলম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সিঅ্যান্ডবিপাড়ার বসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গত১৭   এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেয় অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে ৯৯৯ এ কল দেয়। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার
অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পর আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   5   =